বগুড়ার একটি ফিলিং স্টেশনের’ এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার,নিখোঁজ এক বিক্রয় সহকারীর

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বগুড়া শহরের ‘শতাব্দী ফিলিং স্টেশনের’ অফিস কক্ষ থেকে

এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে লাশটি পাওয়া যায়।

নিহত ইকবাল হোসেন (২৬) ওই পেট্রল পাম্পের ক্যাশিয়ার ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া এলাকায়। শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে সকালে একজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনার পর থেকে বিক্রয় সহকারী রতনের খোঁজ পাওয়া যাচ্ছে না।