সংবাদকর্মী আমিন উল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যুর আগে তার নিজের নিরাপত্তা চেয়ে ভিডিও পোষ্ট

সংগৃহীত ছবি।(অনলাইন)

নিউজ ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিন উল্লাহ (২৮) নামে এক সংবাদ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

 

পুলিশ মনে করছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে । তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে, টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল। 

 

তবে ঘটনার আগে নিজের জীবন আশঙ্কাজনক-এই মর্মে 

 সংবাদকর্মী আমিন উল্লাহ একটি শর্ট ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন ।

 

আমিন উল্লাহর মৃত্যুর আগের ভিডিও দেখে অনেকে মনে করছেন,”তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়েছিল।সেটাই কি শেষমেষ তার মৃত্যুর কারণ হয়ে দাড়াতে পারে ? 

 

ভিডিওতে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছিলেন। 

 

জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক ,সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তার জীবনের নিরাপত্তায় কি ধরনের ব্যাবস্থা নিয়ে ছিলেন।

 

জানা গেছে, তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামের একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের একটি অনলাইন ভিত্তিক ফেইসবুক পেইজের এডমিন ছিলেন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।