খুলনা জেলার কয়রা থানা এলাকা হতে ১০ পিচ ইয়াবা ও ৮৫ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার

 খুলনা জেলার কয়রা থানা পুলিশ ১০ পিচ ইয়াবা, ৮৫ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে। গত ০১/০৯/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কয়রা থানাধীন মদিনাবাদ গ্রামস্থ কয়রা টু পাইকগাছা গামী মেইন রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়।

            গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ সোহেল গাজী (২৫) ও ২। আলামিন ইসলাম সানা (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০ পিচ ইয়াবা, ৮৫ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

            প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোহেল গাজী ও আলামিন ইসলাম সানা মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

            এই ঘটনায় কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির