সাংবাদিক বুলুর মৃত্যু আত্মহত্যা না হত্যা বিষয়টি তদন্তের দাবি খুলনা সাংবাদিক ইউনিয়নের

খুলনা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর
মৃত্যুটি আত্মহত্যা না হত্যা বিষয়টি তদন্তের প্রয়োজন। কারণ ইতোমধ্যে
সাংবাদিকদের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। সাংবাদিক বুলুর ছোট ভাই
নিজেই এই প্রশ্ন তুলেছেন। নেতৃবৃন্দ মনে করে এই জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-
উজ-জামান বুলুর মৃত্যুর তদন্ত সঠিকভাবে হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
পাশাপাশি নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কওে
বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান
স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম,
সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান,
প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও
নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার
প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম
মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী। খবরঃ বিজ্ঞপ্তির