ফাইল ছবি।
নিউজ দেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) ফজলুর রহমানকে এই কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নোটিশে বলা হয়, তিনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরুপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এতে উল্লেখ করা হয়, ফজলুর রহমানের বক্তব্য দলের সুনাম ক্ষুন্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন। এমনকি জনগণের ধর্মীয় অনুভুতিতেও আঘাত দিয়ে কথা বলছেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে ৪ শত’র বেশি নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
নোটিশে আরও জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরণের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজ গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদী মিছিল।
চরম প্রতিকূলতা, সীমাহীন দমনপীড়নের মাঝেও ‘জয় বাংলা’র স্লোগানে রাজপথে আছে অকুতোভয় নেতাকর্মীরা।