খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা হতে ৫ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

 খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ ৫ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ২৪/০৮/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৫.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল (মধ্যমপাড়া) গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

            গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সজল হোসেন (৩৬)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

            প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সজল হোসেন (৩৬) একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

            এই ঘটনায় দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির