বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখলেও আগামী প্রকাশনী দুই টাকাও রয়্যালিটি দেয়নিঃ বিভুরঞ্জন সরকার

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সদ্য প্রয়াত বিভুরঞ্জন সরকারের জীবনের লেখা শেষ ‘খোলা চিঠির কিছু অংশঃ

শেখ হাসিনার শাসনামলে নানা পরিচয়ে অনেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। একপর্যায়ে লাজলজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি। অনেক সাংবাদিক প্লট পেয়েছেন। আমি দুইবার আবেদন করেও সফল হইনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছেন। অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালিটি পাইনি। একেই বলে কপাল! – সদ্য প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকার । ২১.৮.২৫ ইং