ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ইতিহাসের স্মৃতিবিজড়িত বাড়ি মব সৃষ্টি করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সারাদেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, লুটপাট হয়েছে।
‘মব’ সৃষ্টি করে বা লোকজন জড়ো হয়ে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশে গত এক বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দুই হাজারের মতো শিক্ষককে পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে। -বিবিসি বাংলা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, “সরকার বা সেনবাহিনী বলছে যে মব ভায়োলেন্স টলারেট করবে না। কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে মবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় একে বৈধতা দিয়েছে বলে মনে হয়েছে।” – -বিবিসি বাংলা । ৮.৮.২৫ ইং