নিউজ ডেস্ক :
হেলাল হোসেন কবির নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,
পূর্ব শত্রুতার জেরে গতরাতে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সেসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মারধরের শিকার হন সাংবাদিক হেলালের কবিরের মা।
আহত সাংবাদিক হেলাল হোসেন কবির ‘আলোর মনি’ নামে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার ( তথ্য অনলাইন) সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক হেলাল কবির। সেসময় একই এলাকার মকবুল হোসেন ও তার চার ছেলেসহ তাদের স্বজনরা পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে হেলালকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
হেলাল কবিরের চিৎকারে তার মা সামসুন্নাহার বেগম লুসি এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই সোহরাব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।