“জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র” না ”নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা”-মানুষ এনসিপিকে নিয়ে বিভ্রান্ত! 

এনসিপির জুলাই পদযাত্রা আজ ৩ আগস্ট শেষ হতে যাচ্ছে ।

মাসব্যাপীজুলাই পদযাত্রা নিয়ে দেশজুড়ে এনসিপির সফরের  ঘোষণা(মুখ্য বয়ান) ছিল -” দলে দলে তাদের নেতাকর্মীরা দলে দলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন। তিনি ঘোষণা দিয়ে এসেছিলেন -তারা নাকি এই কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে জুলাই সনদ’ ও জুলাই ঘোষণা পত্র’ আদায় করে ছাড়বেন। 

কিন্ত ২ আগস্ট এসে দ্যাখা যাচ্ছে, জুলাই সনদ’ ও জুলাই ঘোষণাপত্র এর নাম আর নাহিদ ইসলাম বলছেন না । 

 

নাহিদ ইসলাম এখন বলছেন,এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা “নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা” করবেন। 

দেশের মানুষ এনসিপির এই কর্মসূচী নিয়ে ইতিমধ্যে ধুম্রজালে ( বিভ্রান্ত )আচ্ছন্ন। কারণ, এত দিন বলে আসলেন – জুলাই সনদ’ ও জুলাই ঘোষণা পত্র ।আর এখন বলছেন – “নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা” । 

 

জনমনে প্রশ্ন- এখন নতুন বাংলাদেশের ইশতেহার এর দলিল আনলে, সেই “জুলাই সনদ’ ও জুলাই ঘোষণা পত্র” এর কি হবে ?