আগামীকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস

আগামীকাল ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’।

১ অক্টোবর সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে এবং পরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলসনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খবরঃ বিজ্ঞপ্তির