আজ সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
খুলনা নাট্য নিকেতনের আয়োজনে আব্দুলাহ আল মামুন রচিত
নাটক ‘এখনও ক্রীতদাস’ পরিবেশিত হয়। নাটকটি পরিচালনায়
ছিলেন খুলনা নাট্য নিকতনের নাট্য পরিচালক জাতীয় পুরস্কার
প্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ
মনিরুজ্জামান তালুকদার। খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যক্ষ
দেলোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন
খুলনা প্রেস ক্লাবের সভাতি এস এম নজরুল ইসলাম,বাংলাদেশ
বেতার খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মোঃ শাহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
মোখলেসুর রহমান বাবলু। প্রধান অতিতি তার বক্তব্যে বলেন,আমি
আশা করি দীঘদিন পরে হলেও জেলা শিল্পকলা একাডেমি পূর্ণতা
লাভ পেয়েছে। খুলনার সকল সাংস্কৃর্তিক সংগঠনের প্রতি
আহবান বর্তমান সরকার সাংস্কৃর্তিক বান্ধব সরকার তাই
আপনারা প্রতিনিয়ত এই মঞ্চে আপনাদের সাংস্কৃর্তিক
কর্মকান্ড চালিয়ে যাবেন তাতে করে শিল্পকলা একাডেমি তার
কাঙ্খিত লক্ষ্যে পৌছাবে এবং বাঙ্গালীর সাংস্কৃর্তির জাগরণ
সৃষ্টি করবে। বর্তমান সরকার সারা দেশে সাংস্কৃর্তির
উন্নয়নের জন্য সাংস্কৃর্তিক সংগঠন ও কর্মীদের যেভাবে
অনুদান দিয়ে আসছে আগামীতে সুযোগ হলে এই অনুদানের
পরিমান বৃদ্ধি করা হবে। খবরঃ বিজ্ঞপ্তির