পত্রিকা: ‘এখন আলোচনায় ‘এক্সিট” – বিবিসি বাংলা

দেশের রাজনীতি, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে উদ্বেগ বাড়ছে। দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন, এই সরকারের প্রতি প্রাথমিক সমর্থন কমে গেছে, আর এখন এর বিদায়ের সময় এসে গেছে।

সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যতদিন এই সরকার থাকবে, সংকট তত বাড়বে। সেনাবাহিনীও মনে করে, দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।

 

সেমিনারে জানানো হয়, ২৬টি দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে এই সরকার সংস্কার সংলাপ চালালেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। 

 সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, শুরুতে আশাবাদ থাকলেও এখন হতাশা বাড়ছে। নির্বাচনের বিকল্প নেই। 

সব মিলিয়ে, আলোচনায় এখন ‘এক্সিট’ – অন্তর্বর্তী সরকারের বিদায় ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।