সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যে আইনি নোটিশ 

নিউজ ডেস্কঃ

নেত্রকোনায় জুলাই পদযাত্রা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী আল-মামুন তালুকদার।

 

গত ২৭ জুলাই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী আল-মামুন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন,আদালতের রায়ে মীমাংসিত বিষয়ে বক্তব্য দেওয়ায় আমার এই সতর্কীকরণ চিঠি। পরবর্তীতে আদালতে যাব।