খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ (সোমবার) সকালে অফিসের সংবাদকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। সভায় গণমাধ্যমকর্মী-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খবরঃ বিজ্ঞপ্তির