আবহাওয়া ডেস্কঃ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। একইসঙ্গে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ সোমবার (২৮ জুলাই) আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা কমে আগের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। আর এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সেই সাথে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।