খুলনা জেলার রূপসা থানা এলাকা হতে ১টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

খুলনা জেলার রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও শিয়ালী পুলিশ ক্যাম্প এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত ২২/০৭/২০২৫ খ্রিঃ সকালে রূপসা থানাধীন ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম এলাকা হতে তাদের গ্রেফতার

করা হয়।

গ্রেফতারকৃতদের নাম- ১। নিপুন দাশ (৪১), ২। নিপেন মহলী (৪১) ও ৩। অভিজিত মহান্ত (৩০)। গ্রেফতারের পর তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অস্ত্র নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিল।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির