বাংলাদেশ সচিবালয়ের প্রধান ফটক
ভে’ঙে (গতকাল ২২ জুলাই) ঢুকে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল।
বেধড়ক পুলিশ-সেনাবাহিনীর পেটানোর ঘটনা ঘটে ।
পুলিশ-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এ ছাড়া কাঁদানে গ্যাস ব্যাবহারের ঘটনাও ঘটে।
সাধারণ মানুষের এখন একমাত্র অবলম্বন সামাজিক যোগাযোগ মাধ্যম । কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ৫ আগস্ট ২৪’ পরবর্তী “গনমাধ্যম” নিয়ন্ত্রিত…!
মোদ্দা কথা হল- এক শিক্ষার্থী (সচিবালয় ঘটনায়) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল (২২ জুলাই, মঙ্গলবার) রাত ৯:২০ মিনিটে মারা যায় । এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
সাধারন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়াঃ
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাংলাদেশ সচিবালয়ের মূল ফটক ভেংগে (গতকাল ২২ জুলাই ) প্রবেশের ঘটনা ঘটেছে। পুলিশ পরে ছত্রভঙ্গ করতে পেরেছে।
প্রশ্ন হল কবে দেশের বিক্ষুব্ধ মানুষ যে রাজদরবারের অভিমুখে অগ্রসর হবে?
আর মুল ফটক ভেংগে প্রবেশ করতে গিয়ে রক্তক্ষয়ী বিবাদের অবতারণা হবে না- এখন আর সে কথা বলা যায় না।
‘পানি বহু ঘোলা হয়ে গেছে। ‘
সামনে কি তবে অশনিসংকেত অপেক্ষমান?