স্বর্গীয় বিপ্লব সাহা লব স্মরণে প্রার্থনা সভা ও পূজা অনুষ্ঠিত

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ ও সদর থানার যৌথ উদ্যোগে সদর থানা পূজা পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক স্বর্গীয় বিপ্লব সাহা লবের ২য় মৃতুবাষির্কী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় এক প্রার্থনা সভা ও পূজা অদ্য ১৯ জুলাই শনিবার বিকাল ৫.০০ টায় শ্রী শ্রী কালীবাড়ি কয়লাঘাট মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথ এর সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন- মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যনার্জী, সাংবাদিক প্রবীর বিশ্বাস, বাবলু বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, সুজিত মজুমদার, অলোক দে, রবীন দাস, নারায়ন দাস, সুশীল দাস, নুপুর দাস, উজ্জ্বল সরকার, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু  সরকার, সহ-সভাপতি উজ্জ্বল রায়, মানিক শীল, সাংগঠনিক সম্পাদক শুভাগত দত্ত, কোষাধ্যক্ষ রাজ কুমার শীল, দ্বিপ কুমার দাস, দিপ্ত রায়, নিলয় দাস, শুভ শর্মা, কার্তিক রায়, তপু দাশ, নিমো দাস, অপূর্ব বাগল, শুভ দে, অমিত সাহানী, সুমিত সাহা, মিঠুন সাহা, দিব্য সাহা, মন্দির কমিটির সভাপতি অভিজিৎ দাস লবি, সাধারণ সম্পাদক দীপক দত্ত, পরিতোষ সরকার, মনজ দাস পল্টু, তাপু রায় বান্টু, অসীম দাস প্রমুখ ।খবরঃ বিজ্ঞপ্তির