নাগরিকদের কোনও ম্যান্ডেট ছাড়াই ইউনুস সরকার গোপন চুক্তি করছেঃ জয় 

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুকে ” ইউনুস সরকারের গোপন চুক্তি”সংক্রান্ত একটি পোষ্ট করেছেন গতকাল ।

পোষ্ট টি হুবহু তুলে ধরা হলঃ 

নাগরিকদের কোনও ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত, অসাংবিধানিক সরকার গোপন চুক্তি করছে। আমি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারবে যে এই অবৈধ সরকার যে কোনও চুক্তি করে তা ভবিষ্যতের নির্বাচিত সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। যদি তা না হয়, তাহলে চুক্তিটি কার্যকর থাকবে না ।