Skip to content
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় জেড এন প্যালেস’ নামক আবাসিক হোটেলে যৌথ অভিযান
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় জেড এন প্যালেস’ নামক আবাসিক হোটেল থেকে ইয়াবা-বিদেশি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর ওই হোটেলে যৌথ অভিযান শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে পরিচালিত হয়।
অভিষানে
মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামের অস্ত্রধারীকে গ্রেপ্তার করে।
জানা গেছে,, গ্রেপ্তারকৃত বেলাল নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রাস্থ (পার্ট-১) ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা।তিনি মৃত কামরুদ্দিন খানের ছেলে। অস্ত্রসহ বেলাল হোটেলে উঠেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকালে বেলালের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪৭৬ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে যৌথ বাহিনী।