খুলনা জেলার তেরখাদা থানা এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

 

খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ মাদ্রাসা ছাত্রী অপহরনের ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে। গত ০৫/০৭/২০২৫ খ্রিঃ দুপুরে তেরখাদা থানাধীন আনন্দনগর এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- তানজিদ ফকির (২০)।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম একটি মাদ্রাসার ১০ শ্রেণীর ছাত্রী। গত অনুমান ৩ বছর পূর্বে গ্রেফতারকৃত তানজিদ ফকিরের সাতে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিলো। ভিকটিমের পরিবার বিষয়টি জানার পর গ্রেফতারকৃত তানজিদ ফকিরকে অনুরোধ করে যেন সে এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকে। কিন্তু তানজিদ ফকির আরো ক্ষিপ্ত হয়ে গত ০৩/০৭/২০২৫ খ্রিঃ বিকালে তেরখাদা থানাধীন আনন্দনগর এলাকা হতে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় গত ০৫/০৭/২০২৫ খ্রিঃ তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী- ২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির