ডেস্ক রিপোর্টঃ
আজ পদ্মা সেতুর তিন বছরপূর্তি হল ।দেশের দক্ষিণ দুয়ার খুলে যাওয়ার সেই সোনালী দিন আজ। যা ছিল বাংলাদেশের আপামর জনতার বিশেষ অর্জন । ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হলেও পরদিন ২৬ জুন এই দিনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। পরের বছর ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন হয়। পদ্মা সেতু হয়ে চালু হয় ঢাকা-ভাঙ্গা নতুন রেল নেটওয়ার্ক। আর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প পুরোপুরি চালু হয়।
তিন বছরে টোল আদায় হয়েছে প্রায় ২৫শ’ কোটি টাকা। আর যান পারাপার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন।
পদ্মা সেতুর (বিস্তারিত) সকল তথ্য
#পদ্মা_সেতুর A to Z তথ্যঃ
১.অফিশিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু
২.প্রকল্পের নাম: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
৩.ঋণচুক্তি: ২৮ এপ্রিল ২০১১, বিশ্ব ব্যাংকের সাথে ($১২০ কোটি)
৪.চুক্তি বাতিল: ৩০ জুন ২০১২, বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করে
৫. কাজ শুরু: ৭ ডিসেম্বর ২০১৪ (চুক্তি ১৭ জুন ২০১৪)
৬. প্রকল্প পরিচালক: মোঃ শফিকুল ইসলাম
৬. সংযোগ স্থান: মাওয়া (মুন্সিগঞ্জ) জাজিরা (শরীয়তপুর)
৮. সংযোগ হবে: ২৯টি জেলার সঙ্গে
৯. নির্মাণকারী প্রতিষ্ঠান: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি
১০. যোগাযোগ সুবিধা: গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল ফাইবার
১১.নদীশাসন: ১২ কিমি
১২. নদীশাসন প্রতিষ্ঠান: চায়না সিনোহাইড্রো কর্পোরেশন
১৩. নকশা প্রতিষ্ঠান: AECOM
১৪. পাইল পরামর্শ: COWI
১৫. তদারকি: কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী
১৬. ধরন: দ্বিতলবিশিষ্ট কংক্রিট-স্টিল সেতু (বিশ্বে প্রথম)
১৭. মূল দৈর্ঘ্য: ৬.১৫ কিমি (২০,২০০ ফুট)
১৮. মোট দৈর্ঘ্য: ৯.৩০ কিমি (সংযোগ সড়কসহ)
১৯. প্রস্থ: ১৮.১০ মিটার (চার লেন সড়ক)
২০. পিলার: ৪২টি (মোট পাইলিং ২৮৬টি, গভীরতা ৩৮৩ ফুট)
২১. স্প্যান: ৪১টি (প্রতিটি ১৫০ মিটার)
২২. স্প্যান ওজন: ৩২০০ টন, জাহাজ: তিয়ান-ই
২৩. প্রথম স্প্যান বসানো: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭-৩৮ পিলার)
২৪. শেষ স্প্যান বসানো: ১০ ডিসেম্বর ২০২০ (১২-১৩ পিলার)
২৫. স্প্যান বসাতে সময়: ৩ বছর ২ মাস ১০ দিন
৭️⃣ রেললাইন: নিচতলায় (মিটারগেজ/ব্রডগেজ)
৮️⃣ ভায়াডাক্ট: ৩.১৮ কিমি
৯️⃣ ভায়াডাক্ট পিলার: ৮১টি
ভূমিকম্প সহনশীলতা: ৯ রিখটার স্কেল
স্থানাঙ্ক: ২৩.৪৪৬০°N, ৯০.২৬২৩°E
উচ্চতা (পানি থেকে): ৬০ ফুট
নিকটস্থ সেনানিবাস: পদ্মা সেনানিবাস
নিকটস্থ থানা: পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ
দৈর্ঘ্যে বৃহত্তম সেতু: পদ্মা সেতু (যমুনা সেতু ছিল পূর্বে)
বিশ্বে নদীর উপর দীর্ঘতম সেতু (নিজ অর্থায়নে)
বিশ্বে: ১১তম দীর্ঘ সেতু
বৃহৎ সড়ক সেতু তালিকা: ২৫তম (এশিয়ায় ২য়)
আকৃতি: S-আকৃতির
শ্রমিক সংখ্যা: প্রায় ৪ হাজার
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
মোট ব্যয়: ৩০,১৯৩ কোটি টাকা
টোল আদায়ে সময়: প্রায় ৩৫ বছর
আয়ুষ্কাল: ১০০ বছর
জিডিপি বৃদ্ধি: ১.২৩%
রক্ষণাবেক্ষণকারী: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)
ওয়েবসাইট: www.padmabridge.gov.bd
উদ্বোধন: ২৫ জুন ২০২২ (১১ আষাঢ় ১৪২৯ / ২৫ জিলকদ ১৪৪৩ হিজরি)