প্রাপ্ত তথ্য হতে প্রতীয়মান, সাবেক সিইসি নুরুল হুদার নামে গতকাল (২২.৬.২৫ ইং) দুপুরে সংশ্লিষ্ট থামায় মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে একই দিনের সন্ধ্যা বেলা স্থানীয় জনতার হাতে গলায় জুতার মালা পরিয়ে চরমভাবে হেনস্থার ঘটনা ঘটে ।
তদুপরি কতিপয় জনতা পরে সাবেক সিইসিকে পুলিশের হাতে তুলে দেন।
পাশাপাশি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একজন ব্যক্তিকে গালিগালাজ সম্বলিত কথাবার্তা এবং মুখ্য ভুমিকায় দেখা যায়।বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে, জনৈক ব্যক্তির পরিচয়।
তার নাম- মোহাম্মদ মুজাম্মেল হোসেন ঢালী, তেজকুনি পাড়া, তেজগাঁও, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর।
সাধারণ মানুষের প্রশ্ন আসাটা স্বাভাবিক যে, গ্রেফতার হওয়া সাবেক সিইসি নুরুল হুদা পরিকল্পিতভাবে নিদিষ্ট একটি রাজনৈতিক দলের দ্বারা মবের শিকার হয়েছেন।
অথচ দুদিন আগেই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, ” মব ভায়লেন্স – কঠোরভাবে দমন করা হবে। ” বাংলাদেশ সেনাবাহিনীর এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিদ্যমান।”
সেই প্রেক্ষাপটে, সাধারণ মানুষ যেন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আস্থার জায়গাটি অব্যাহত রাখতে পারে,এমনই প্রত্যাশা। – public Reaction. ২৩.৬.২৫ ইং।
ছবি সোশাল মিডিয়া হতে সংগৃহীত।