খুলনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫,
খুলনা সমাজ সেবা অধিদপ্তরে কনফারেন্স রুমে আঞ্চলিক ব্যবস্থাপক খলিফা
মিজানুর রহমান এর সভাপতিত্বে সকাল ১১ টায় অনু্িধসঢ়;ষ্ঠত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর
মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা
কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খুলনা মোঃ মিনহাজ আরেফিন।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যবস্থপনা পরিচালক বলেন, আনসার ও ভিডিপি
বাহিনীর আদর্শ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সকলে মিলেমিশে
কাজ করা। ব্যাংকের কার্যাবলী বহুমুখী করার জন্য তিনি সকলকে উদ্যোগী
হতে পরামর্শ দেন। তিনি আরো বলেন শাখাভিত্তিক ঋণ বিতরণ, ঋণ আদায়,
আমানত ও মুনাফার লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের
আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন
শাখা ব্যবস্থাপক মোছাঃ জয়নব খাতুন। খবরঃ বিজ্ঞপ্তির