২৭-০৫-২০২৫ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় মাগুরাঘোনা দাখিল মাদরাসা, ডুমুরিয়া, খুলনার সুপারিনটেনডেন্ট মাওলানা শেখ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অত্র মাদরাসার গভর্ণিং বডির নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব এস. এম. মোহাম্মদ আলী কে ফুল দিয়ে বরণ করে নেন খুলনা জেলার ডুমুরিয়া থানা বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরদার আব্দুল মালেক, মোঃ শাহাদাত হোসেন, আব্দুল গফ্ফার, মোঃ হালিম শেখ, মান্নান গোলদার, মোসলেম ফকির, শাহীন দপ্তরি, মাওলানা এস এম মোতালেব হোসেন, মান্নান মোড়ল, আছাদ শেখ, শেখ আবুল হাসান, মোঃ মশিউর রহমান শেখ, আঃ রব গাজী, মোঃ মুনসুর আলী, জামাতের নেতৃবৃন্দ মাওলানা আতাউর রহমান, শেখ মোঃ শহীদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ খালেক মোড়ল, অভিভাবক প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম সহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষক আঃ মজিদ। খবরঃ বিজ্ঞপ্তির