রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ,ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবেঃ খন্দকার মোশাররফ

নিউজ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,

নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

আজ মঙ্গলবার (২৭ মে) সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু সংস্কার প্রক্রিয়া নয়, ফ্যাসিষ্টদের বিচার প্রক্রিয়াও চলমান থাকবে। তবে নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতির বক্তব্য বিভ্রান্তিকর।

তিনি বলেন, অবিলম্ব নির্বাচনের রোডম্যাপ জরুরি, এর কোন বিকল্প নেই। এছাড়া ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের জোর দাবি বিএনপির।

তিনি আরও বলেন, বিভেদ সৃষ্টি না করে ঐক্য আরও শক্তিশালী করতে হবে। এর জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকার জন্য কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা অসম্ভব হয়ে উঠবে। অথচ নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন ধরনের উছিলা সৃষ্টি করা হচ্ছে।