রোডটি সংস্কারের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এম এ বারী লিংক রোডটি অতি দ্রুত সংস্কারের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল ২৬ মে সোমবার বেলা ১১ টায় নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এম এ বারী লিংক রোডে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ^াস-এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল মোল্যা, খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম, কার্যকারী সভাপতি মোঃ সাইফুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল হোসেন, মোঃ ইয়াসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মারুফ, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম শহিদ।
মানববন্ধনে  খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ^াস ও বক্তারা বলেন গুরুপূর্ণ এম এ বারী লিংক রোডটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না, যার ফলে এই সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিনত হয়েছে। প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ এই সড়কটিতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সড়কটি সংস্কার কাজ শুরু না করে তাহলে ঈদের পরে পরিবহন সেক্টরের সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আঃ আলীম, মোঃ মতিয়ার রহমান মতি, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ বাবু, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, মোঃ আসাদুজ্জামান হারুন, মোঃ রিয়াজুল কবির, আলি আহম্মেদ, মোঃ মামুনুর রশীদ, সাকিল শেখ, আঃ রাজ্জাক প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির