খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশ ৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৫/০৫/২০২৫ খ্রিঃ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানাধীন মাগুরখালী ইউনিয়নের গাজীনগর গ্রাম এলাকা হতে তাকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। অরুন কুমার ঘোষ @ সাগর @ সোহেল @ শাওন (৪০), পিতা-অজয় কুমার ঘোষ । গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অরুন কুমার ঘোষ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের নামে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির