খুলনা প্রেসক্লাবের সদস্য, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লার মা হেলেনা বেগম(৭১) আজ সোমবার বেলা ১.৩০ মিনিটের দিকে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন)