খুলনা প্রেসক্লাবের সদস্য হেদায়েৎ হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের সদস্য, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লার মা হেলেনা বেগম(৭১) আজ সোমবার বেলা ১.৩০ মিনিটের দিকে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। মরহুমার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মাদারীপুরে নেয়া হয়।  সেখানে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।খবরঃ বিজ্ঞপ্তির