খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার এবং ৫ ও ৬ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন-এর পিতা গাজী আব্দুস সাত্তার-এর ইন্তেকালে প্রশাসক মো: ফিরোজ সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় প্রশাসক মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গাজী আব্দুস সাত্তার বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। আজ রবিবার বেলা ১১টায় ফুলতলা থানাধীন গিলাতলা গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির