খুলনায় টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু

আজ ১৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ।
খুলনা সদর থানা ২২ নং ওয়ার্ডে করোনেশন কারিগরী বিদ্যালয়ে সকাল ১০
ঘটিকায় ৬৪ জন টিডিপি সদস্যদের ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খুলনা মোঃ মিনহাজ আরেফিন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা,সদর, খুলনা মোঃ
তারিকুল ইসলাম।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ
গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুণদের শক্তিকে কিভাবে
সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা
রাখা যায় তা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এজন্য আনসার ও ভিডিপি
সদস্যদের নিরলস ভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ,
মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আর্থ সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব
জীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের
প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে
প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষকগণ।
অনুরুপভাবে খুলনা রেঞ্জের ৫০টি উপজেলায় ভিডিপি এবং ০৯টি
পৌরসভায় টিডিপি সদস্য-সদস্যাদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবরঃ বিজ্ঞপ্তির