ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণের দেয়া হাইকোর্টের জামিন স্থগিত

নিউজ ডেস্কঃ
চেম্বার আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন ।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিতের আবেদন করা হয়। সেইসঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন চিন্ময়ের কারামুক্তির বিষয়ে পদক্ষেপ নেয়া না হয়, এজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানায় রাষ্ট্রপক্ষ।

এর আগে, দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়।