সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
আদালত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের ৫ মাস পর জামিন দিয়েছেন । এর আগে, গত ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত বুধবার (২৩ এপ্রিল) রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ৩০ এপ্রিল ধার্য করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আলোচিত এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।