পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে ‘আন্তর্জাতিক তদন্ত’ চাইলেন

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সদ্য নিউ ইয়র্ক টাইমস’কে তাঁর এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেছেন, গত ৩ দশক ধরে জঙ্গিদের সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে গেছে পাকিস্তান। সেক্ষেত্রে তিনি আমেরিকা আর পশ্চিমী দেশগুলির দিকে তুলে ছিলেন আঙুল।
সাক্ষাৎকারে তিনি বলছেন, ভারত, পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্র হোক তাঁরা চান না। সেই সূত্র ধরেই তাঁর দাবি, পহেলগাঁও হামলা নিয়ে আন্তর্জাতিক তদন্তের।

নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা আসিফের দাবি, পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে কোনও আন্তর্জাতিক তদন্ত হলে তারা ‘সবরকমের সহযোগিতা’ করবে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সৃশংসভাবে ২৬ জন পর্যটককে হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গি সংগঠন টিআরএফ দায় নিয়েছে এই হত্যালীলার। তারপর থেকেই সিন্ধু জলচুক্তি বাতিল সহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ভারত পদক্ষেপ করতেই পাকিস্তান থেকে উড়ে আসছে একের পর এক বার্তা।

খোয়াজা আসিফের দাবি, ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক’ কারণে ও সিন্ধু জলচুক্তি বন্ধ করবে বলেই এই জঙ্গি হামলার ঘটনাকে সামনে রাখছে। তাঁর আরও দাবি আছে। পাক মন্ত্রী বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে ‘কোনও তদন্ত, প্রমাণ’ ছাড়াই ভারত এমন পদক্ষেপ করছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, ‘নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন,’ আমরা চাই না এই যুদ্ধ আরও তীব্র হোক, কারণ এই যুদ্ধের আগুন জ্বলে উঠলে এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।’ উল্লেখ্য, পহেলগাঁওতে এই হামলার নেপথ্যে রয়েছে টিআরএফ জঙ্গি শিবির। যারা পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার ছায়ায় বেড়ে উঠেছে। এদিকে, সেই লস্কর নিয়ে এবার দায় ঝাড়ার চেষ্টায় পাকিস্তান। (REUTERS)/ হিন্দুস্তান টাইমস/অনলাইন।