খুলনার জেলার বটিয়াঘাটায় মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেফতার

খুলনার জেলার বটিয়াঘাটায় মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। গত ২০/০৪/২০২৫ খ্রিঃ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম-১। মিজানুর রহমান খোকন (৫০), পিতা-মৃত আঃ সোবহান ও ২। মোঃ রুবেল গাজী (২৭), পিতা-মৃত আনিছ গাজী।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম একটি মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। গত ১৯/০৪/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম দোকানে বিস্কুট কিনতে গেলে গ্রেফতারকৃত মিজানুর রহমান খোকন ও মোঃ রুবেল গাজীসহ এজাহারনামীয় মোঃ রিপন তালুকদার (৩০) মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনায় বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির