ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
পোপ ফ্রান্সিস মারা গেছেন। তিনি খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।
আজ সোমবার (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল।
এক বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে কার্ডিনাল ফারেল দুঃখের সঙ্গে পোপ ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি আমাদেরকে আনুগত্য, সাহস ও সর্বজনীন প্রেমের সঙ্গে গসপেলের মূল্যবোধের বাঁচতে শিখিয়েছেন, বিশেষত দরিদ্রতম ও সবচেয়ে প্রান্তিকদের পক্ষে।