অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলার রূপসা থানাধীন খান মোহাম্মদপুর সাকিনস্থ্য এলাকা হতে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে রূপসা থানাধীন শ্রীফলতলা খুলনা ক্যাম্প পুলিশ। গত ১৬/০৪/২০২৫ ইং তারিখ রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের আইচগাতী নবপল্লী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং অদ্য ১৭/০৪/2025 খ্রিঃ ভিকটিমকে উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ হিমেল হাওলাদার (ছ) সোহাগ (২৮)।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেফতারকৃত মোঃ হিমেল হাওলাদার ও সোহাগ বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভিকটিমের বাবা মা বিষয়টি জানার পর গ্রেফতারকৃত হিমেল হাওলাদার @ সোহাগকে অনুরোধ করে যেন সে ভিকটিমকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল হাওলাদার (২) সোহাগ আরো ক্ষিপ্ত হয়ে গত ০৯/০৪/২০২৫ খ্রিঃ সকালে রূপসা থানাধীন খান মোহাম্মদপুর সাকিনস্থ্য এলাকা হতে ভিকটিমকে অপহরন করে নিয়ে যায়।
এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।