খুলনা জেলার তেরখাদায় মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি্) এর খুলনা জেলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

চাকরীর প্রলোভন দেখিয়ে এক নারীকে ভারতে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ। অদ্য ১৭/০৪/২০১৫ খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন নয়াবারাসাত এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম- ১। রাতুল সরদার (২২) ও ২। শিমুল সরদার (২৫)।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত রাতুল সরদারের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে রাতুল সরদার গত ০৯/০৪/২০২৩ খ্রিঃ ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবস্থানরত গ্রেফতারকৃত শিমুল সরদারের কাছে নিয়ে যায়। ভারতে তারা ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরবর্তীতে গত ১২/০৪/২০২৫ খ্রিঃ তারিখ বাংলাদেশী একটি মানবাধিকার সংস্থার সহায়তায় ভিকটিম দেশে ফিরে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মানব পাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন নারীদের টার্গেট করে তাদেরকে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে ভারতে নিয়ে যায় এবং পতিতাবৃত্তিতে বাধ্য করে।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেরখাদা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।