খুলনা পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল হুদার ইন্তেকাল

নিউজ ডেস্কঃ
খুলনা পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রথিতযশা কর আইনজীবী মনিরুল হুদা ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।আজ শুক্রবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন ।তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র একজন রোটারিয়ানও ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ব্যক্তি জীবনে তিন কন্যা ও ১ পুত্রের জনক ছিলেন।

আগামীকাল শনিবার বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে টুটপাড়া কবর স্থানে তাঁর দাফন সম্পর্ন্ন করা হবে ।