জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনায় এনসিপি’র যাত্রা শুরু

জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের কবর
জিয়ারতের মধ্য দিয়ে খুলনায় জাতীয় নাগরিক
পার্টি-এনসিপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগরীর
বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের কবর
জিয়ারতের মধ্যদিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু হয়।
এ সময় শহীদ সাকিব রায়হানের পিতা সহ পরিবারের
অন্যান্য সদস্য ও এনসিপি’র নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।
শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত শেষে
সাংবাদিক ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন,
শহীদী তামান্না বুকে ধারণ করে জুলাই অভ্যুত্থানে
শহীদ সাকিব রায়হানের মতো হাজারও তরুন যে আশা
আকাঙ্খার নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে জীবন
বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ
বিনির্মানে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ
করলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্তো তৈরিতে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বার্তা আমরা
খুলনাজুড়ে পৌছে দিবো ইনশাআল্লাহ৷

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য এস
এম আরিফুর রহমান মিঠু’র সভাপতিত্বে ও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক
সাজিদুল ইসলাম বাপ্পি’র পরিচালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন এ্যাড. মাফতুন আহমেদ, শেখ
তারেক, ডা. রিজাওয়ান আহমেদ, হাসানুর রহমান,
টিটু কাজী, মোঃ মনির হোসেন, শহিদুল ইসলাম
বাবু, জসীম খান, মুসা খান, নয়ন চৌধুরী, আব্দুর
রহিম, মোঃ ইব্রাহিম, আলীম গাজী, মামুন
হোসেন, রিপন ইসলাম, রুমি রহমান, এস কে
তামান্না, শামিম, আর এস হৃদয়, সাইফুল ইসলাম,
সানজিদা আফরিন আখি, মোঃ মাসুদুর রহমান,
মোঃ নাহিদ ইসলাম, আরাফাত আজিম, কাউসার
আলী শামীম প্রমুখ।
আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন
নিয়ে অনুষ্ঠান শেষে সাধারণ মানুষ সহ বিভিন্ন
দলের কয়েকশত নেতাকর্মী এনসিপি’তে যোগ দেন।খবর বিজ্ঞপ্তির