গত ০৬/০৪/২০২৫ রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ আসাসের ১০৯৬ তম সাহিত্যাসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আসাসের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, প্রধান অতিথি ছিলেন মোঃ রকিবুল জাহিদ মুকুল, বিশেষ অতিথি ছিলেন ড. জাকারিয়া জাকির, সাধারণ সম্পাদক শিক্ষক এম. এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন- আবু জাফর সালেহ, দিলরুবা ইয়াসমিন কলি, খান সাব্বির হাসান অনিক, শিক্ষক রতন কুমার মন্ডল, শিক্ষক দুলাল দেবনাথ, এম এম হাসান, বিদগ্ধ বেলাল, সেবাব্রত সিংহ, আসিফ ইকবাল, শেখ গোলাম রসুল খোকন, শিক্ষক শাহানা বেগম, মোঃ মোস্তাফিজুর রহমান, মৌ ও আলভী প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির