৮৪ আওয়ামীপন্থি আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

নিউজ ডেস্কঃ
বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় একই সঙ্গে আত্মসমর্পণ করা ৯৩ জনের মধ্যে ৮৪ জনের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত ৯ আওয়ামীপন্থি আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন।
আজ রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। এদিন সকালে তাদের আইনজীবী জামিনের আবেদন করলে বিকেল ৩:৩০ থেকে শুরু হওয়া শুনানি শেষে বিকেল ৫টার দিকে আদালত জামিন মঞ্জুর করেন।

ওইদিন আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টা চালানো হয়। আওয়ামী লীগপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়।