খুলনা মহানগর গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

২৫ শে মার্চ ২৪শে রমজান মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে  জাফরান রেস্টুরেন্টে গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে ও আহতদের জন্য এবং  রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানটি গণঅধিকার পরিষদ খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক এসকে রাশেদ ও রিয়াজুল ইসলাম রিজুর যৌথ সঞ্চালনায় এবং মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক, সাখাওয়াত হোসেন, যুব অধিকার  পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি, জামায়াত ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল , নাগরিক ঐক্যের আহবায়ক ও খুলনা জেলার জিপি এড. ড.জাকির হোসেন,  প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক, গণসংহতি খুলনা জেলার  আহবায়ক মনির চৌধুরী সোহেল, খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শফিউল আলম  সুজন,  আইনজীবী  অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট  আনোয়ারা আহঃ মালা ও এপিপি আফিফা খাতুন, নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক এছাড়া খুলনা মহানগর  ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির