ফাইল ছবি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে (আজ মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে) গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং আগামীকাল ২৬ তারিখ (বুধবার) দুপুর ১২টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। খবরঃ বিজ্ঞপ্তির