খুলনাস্থ ফুলতলার গৃহবধুকে ব্ল্যাকমেইল করার ঘটনায় ২ জন গ্রেফতার

গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ। গত ০৩/০৩/২০২৫ ইং তারিখ ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের নাম- ১। নাজমুল শেখ (২২) ও ২। আশরাফ আলী (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। উক্ত অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে ।

এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির