বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন ।

সোমবার দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘বিএনপি মহাসচিবকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কেবিনে রাখা হযেছে। আজ তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। মহাসচিব এখন সুস্থ আছেন।’

মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে আছেন।

হাসপাতালে বিএনপি মহাসচিবের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

অসুস্থ্যতার খবর পেয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিারের সদস্যরা।

লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে দলের মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।