অদ্য সকাল ১১ ঘটিকায় খুলনা নাগরিক আন্দোলনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন লালুর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খুলনা নাগরিক আন্দোলন গভীর ক্ষোভ প্রকাশ করে। সভায় বক্তব্য রাখেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি এ্যাড. গাউসুল আযম, যুগ্ম মহাসচিব ইসরাত আরা হীরা, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এ্যাড. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, এ্যাড. রাজিয়া সুলতানা, মিলন বিশ^াস, শেখ আতিক মিশু, অধ্যক্ষ সাজেদুল ইসলাম, এস এম মেশতাকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, ইুঞ্জনিয়ার রমিজ রাজা, ডাঃ মোঃ অহিদুল ইসলাম, সাংবাদিক এম এ কবির মুন্সী, হাসান সাব্বির জীবন, মিলন বিশ^াস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন সারা বাংলাদেশে খুন, রাহাজানী, ছিনতাই, লুটপাট, ডাকাতি, ধর্ষণ ও দখলবাজী বৃদ্ধি পাওয়ায় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নেতৃবৃন্দ আশু এসবের প্রতিকার চেয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিকারের আহŸান জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির