যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
যশোর শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যশোর, মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরূল হাসান ফরিদী, বিএএম।
প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। গত ০৫ আগস্টের প্রেক্ষিতে দেশের ক্লান্তিলগ্নে বিভিন্ন থানা ও সরকারি প্রতিষ্ঠান সমূহে সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার , অঙ্গীভূত আনসার ও ভাতাভুক্ত সদস্যগণ নিরলস ভাবে কাজ করেছেন এবং মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় দেশের অরাজকতা রোধে ও সংস্কারে আমরা তৃনমূল পর্যায় হতে কাজ করে যাচ্ছি একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে। দেশের উন্নয়নের জন্য জাতীয় যে সকল সংস্কার কাজ হচ্ছে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের বাহিনীকে নতুন করে সংস্কার এর মধ্যে দিয়ে জাতীর সামনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে সংস্কার কার্যক্রম মহাপরিচালক মহোদয় কর্তৃক গৃহিত হয় তাহলে আমরা আগামী দিনে দেশের উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট যশোর মোঃ আল-আমিন।
অনুণ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক যশোর আনসার ব্যাটালিয়ন, মোঃ তরফদার আলমগীর হোসেন, পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) যশোর নূর-ই- আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন যশোর, ডাঃ মোঃ নাজমুস সাদিক, সিনিয়ির জেল সুপার যশোর নুরশেদ আহমেদ ভূঁইয়া, জেলা কমান্ড্যান্ট সাতক্ষীরা মোঃ আশরাফুজ্জামান, বিভিএমএস । অতিরিক্ত উপপরিচালক কৃষিসম্প্রসারণ অধিদপ্তর যশোর সমরেস বিশ্বাস।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন পুরুস্কার প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির